ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ!

admin
অক্টোবর ৩১, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ!

Dhakanewsbd24 | প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে ডিআইজি এহসানুল্লাহর পলায়নের খবর পাওয়া গেছে। গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একাডেমি জুড়ে রহস্যের সৃষ্টি হয়েছে এবং রাজশাহীসহ সারাদেশে চলছে আলোচনা-সমালোচনা।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে। গত বুধবার সকালে তাকে আটক করতে একাডেমিতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। তবে সে সময় তিনি একাডেমি থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“গত বুধবার থেকে ডিআইজি এহসানুল্লাহ একাডেমিতে অনুপস্থিত আছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জানতে পেরেছি। তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র Dhakanewsbd24-কে জানায়, গ্রেপ্তারের খবর আগাম জানতে পেরে মোটরসাইকেলযোগে একাডেমি ত্যাগ করেন এহসানুল্লাহ। তিনি জানতেন, যেকোনো সময় পুলিশ তাকে আটক করতে পারে।