ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট সেলুন’ এখন অপু বিশ্বাসের মালিকানায়

কাজী আবির আসলাম
আগস্ট ৭, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট সেলুন’ এখন অপু বিশ্বাসের মালিকানায়
উদ্বোধনে থাকছেন তাসকিন, ইমনসহ শোবিজের তারকারা

আলোচিত টিকটকার প্রিন্স মামুন তার মালিকানাধীন বিখ্যাত ‘প্রিন্স কাট সেলুন’ বিক্রি করে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের কাছে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সেলুনটি নতুনভাবে সাজিয়ে জমকালো আয়োজনে চালু করার পরিকল্পনা করছেন অপু বিশ্বাস। পুরোনো ডেকোরেশন পরিবর্তন করে সেলুনে যোগ করা হচ্ছে নতুনত্বের ছোঁয়া ও আধুনিক সুবিধা।

আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নতুন রূপে সেলুনটির উদ্বোধন হবে বলে জানা গেছে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস নিজে, জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, চিত্রনায়ক ইমনসহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা।

উল্লেখ্য, প্রিন্স মামুনের এই সেলুনটি রাজধানীর তরুণদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। সেলুন ব্যবসা থেকে সরে গেলেও টিকটকে সক্রিয় থাকবেন বলেই জানিয়েছেন মামুন।

চোখ রাখুন, ঢাকার সেলুন জগতে আসছে তারকাখচিত নতুন চমক!