লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
Dhakanewsbd24
প্রকাশ :২৬ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রাম থেকে জুয়েল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে আজিমউদ্দিন পাটোয়ারী বাড়ি ও নুরুল ইসলাম হেডমাস্টার বাড়ির ডিপুটি বাড়ি সংলগ্ন একটি সুপারি বাগান থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল ওই এলাকার পাটওয়ারী বাড়ির বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েলের বিরুদ্ধে এলাকায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে মরদেহ সুপারি বাগানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে জুয়েলের মৃত্যু হত্যা, নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

