ফেনী-এক আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে পারেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | Dhakanewsbd24
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-এক আসন থেকে প্রার্থী হতে পারেন বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।
বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদের এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন,
“পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।”
উল্লেখ্য, ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়ি অবস্থিত। এ আসন থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

