ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমার মা ও সন্তান হারিয়েছেন” — তারেক রহমান

admin
আগস্ট ১, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

“ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার মা ও সন্তান হারিয়েছেন”
— তারেক রহমান

> বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। আমার মা আপনাদের মতো তার এক সন্তান (আরাফাত রহমান কোকো) হারিয়েছেন।বাম বা বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আবার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নামতে হবে। না হলে সামনে অন্ধকার। ফ্যাসিবাদ কেবল ব্যক্তি নয়, একটি ব্যবস্থা। আজ দেশে যা চলছে, তা একপ্রকার ফ্যাসিবাদই। আজকের শাসকগোষ্ঠী রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠ রোধে মরিয়া। নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে। জনগণের ওপর নির্যাতন করছে। আন্দোলন দমন করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।

এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধারে বাম-গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলোর একটি বৃহত্তর ঐক্য আবশ্যক। এই ঐক্যের ভিত্তি হতে হবে ফ্যাসিবাদবিরোধী লড়াই। এতে কেবল দল নয়, ব্যক্তি, ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। কারণ, ফ্যাসিবাদ প্রতিটি মানুষের অধিকার হরণ করে।

রাজনৈতিক লড়াই শুধু নির্বাচনী লড়াই নয়। এটি একটি চেতনাগত সংগ্রাম। এই সংগ্রামে যে শক্তি জনগণের পক্ষে থাকবে, তারাই টিকে থাকবে এবং পরিবর্তনের শক্তি হিসেবে বিকশিত হবে।