ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ফ্লাইট এক্সপার্ট এর প্রতারণার কথা জেনে চাকরি করেন, গ্রেফতার তিন কর্মকর্তা — রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

কাজী আবির আসলাম
আগস্ট ৩, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

Dhakanewsbd24 নিজস্ব প্রতিবেদক:ফ্লাইট এক্সপার্ট এর প্রতারণার কথা জেনে চাকরি করেন, গ্রেফতার তিন কর্মকর্তা — রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

বহুল আলোচিত প্রতারণা মামলায় বিমান টিকিট বুকিং প্রতিষ্ঠান “ফ্লাইট এক্সপার্ট”-এর তিন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার কৃতরা মোঃ সাকিব হোসেন, সাঈদ আহমেদ, একে এম শাহাদাত হোসেন।

রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন সাংবাদিকদের জানান, “তারা প্রতারণার বিষয়টি জেনেও প্রতিষ্ঠানটিতে কাজ চালিয়ে গেছেন। গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি গোপন রাখার মাধ্যমে তারা অপরাধে অংশীদার হয়েছেন।”আসামিদেরকে ৪০৬/৪২০/৩৪ ধারা গ্রেফতার দেখানো হয়েছে
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমনের আবেদনের প্রেক্ষিতে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

“ফ্লাইট এক্সপার্ট” দীর্ঘদিন ধরে বিদেশগামী যাত্রীদের টিকিট বুকিংয়ের নামে অর্থ সংগ্রহ করে আসছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও যাত্রীরা টিকিট পাচ্ছিলেন না, এমনকি অর্থ ফেরতও পাচ্ছিলেন না।
প্রাথমিকভাবে জানানো হয়েছে। প্রতারণার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকার বেশি।