ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের আহ্বান শাহজাহানের

admin
আগস্ট ১০, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের আহ্বান শাহজাহানের

Dhakanewsbd24
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতের বিরোধ ভুলে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য এখন সময়ের দাবি।

শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, “সংবিধানে ‘বিসমিল্লাহ’ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি সম্মানের সঙ্গে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তাকে অপমান করতে পারে না। মানবসেবার মাধ্যমে জীবনযাপন করতে হবে—তবেই আল্লাহ সম্মান দেবেন।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদ বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা ধানের শীষ, কারো দাঁড়িপাল্লা হলেও, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন দেশে আর ফ্যাসিবাদ ফিরে না আসে। এমপি-মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে দেশের জনগণ। যারা সত্যিকারের মানুষ তারা নিজের স্বার্থের চেয়ে দেশকে ভালোবাসে।”

দলের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যা হয়েছে তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে কেউ খারাপ কাজে যুক্ত হবেন না। দলের সম্মান রক্ষায় বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে। যারা অত্যাচার করেছেন তারা শাস্তি পাবেন, আর যারা অধিকার হারিয়েছেন তারা অধিকার ফিরে পাবেন।”