ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ভোটার লাইনে প্রার্থীদের প্রচারণা, বিরক্ত শিক্ষার্থীরা

admin
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ভোটার লাইনে প্রার্থীদের প্রচারণা, বিরক্ত শিক্ষার্থীরা
Dhakanewsbd24
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের অতিরিক্ত প্রচারণায় ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। প্রবেশপথে লিফলেট বিলি ও স্লোগানে কৃত্রিম ভিড় তৈরি করায় লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা বিরক্তি প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল ও উদয়ন স্কুলসহ একাধিক কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। ভোট দিতে আসা শিক্ষার্থীদের হাতে জোর করে লিফলেট ধরিয়ে দিচ্ছিলেন প্রার্থীরা। এতে ভোটারদের কেন্দ্রে প্রবেশে ভোগান্তি পোহাতে হয়।

বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ। তাছাড়া, নির্বাচন কমিশন ৭ সেপ্টেম্বর থেকেই সব ধরনের প্রচারণা বন্ধ ঘোষণা করেছিল।

কেন্দ্রের প্রবেশমুখে প্রতিবাদ জানাতে গেলে ডাকসুর মানবসেবা সম্পাদক এ বি জোবায়েরকে লক্ষ্য করে ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কয়েকজন প্রার্থী তেড়ে আসেন এবং তাকে ‘মবস্টার’ বলে তাড়িয়ে দেন।