ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মহানগর উত্তর যুবদলের সেলিম আহমেদ রেজা সাংবাদিকে সাথে প্রতারণা

admin
অক্টোবর ২৮, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মহানগর উত্তর যুবদলের সেলিম আহমেদ রেজা। সাংবাদিকে সাথে প্রতারণা

DhakaNewsBD24 | প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক তিনবারের সদস্য সেলিম আহমেদ রেজার বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ উঠেছে। গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি নিয়ে কয়েকজন পদপ্রত্যাশী নেতাকে কেন্দ্র করে একটি প্রতিবেদন প্রকাশ করে DhakaNewsBD24। অভিযোগ অনুযায়ী, প্রতিবেদনটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন পার হওয়ার পরও তা পূরণ করা হয়নি।

অভিযোগকারী সাংবাদিকের দাবি, পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ ন্যূনতম সম্মাননা দেওয়ার কথা বলেছিলেন সেলিম আহমেদ রেজা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে

এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। তাঁর প্রশ্ন, একজন সাংবাদিকের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষার বিষয়েই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে?

যুবদলের কাছে প্রশ্ন

একজন নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে সংগঠনটির কি বিষয়টি তদন্ত করে দেখা উচিত নয়? অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটিও এখন আলোচনার বিষয়।

অভিযোগকারী পক্ষের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সোহেল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টিও বিবেচনা করা হোক।