ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মৌলবাদ ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান-সিরিয়ায় পরিণত হবে: বুলু

কাজী আবির আসলাম
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মৌলবাদ ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান-সিরিয়ায় পরিণত হবে: বুলু

Dhakanewsbd24 | নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে যদি কোনো মৌলবাদী শক্তি ক্ষমতায় আসে, তবে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালীর শ্রীশ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ২৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বরকতউল্লা বুলু বলেন, “মৌলবাদ ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান ও সিরিয়ায় পরিণত হবে এবং আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে মূল্যবান ভোট সঠিকভাবে প্রয়োগ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।