রায়েরবাজার গণকবরের ১১৪ মরদেহ শনাক্ত,হবে ডিএনএ টেস্ট, পরিবার চাইলে নিতে পারবে লাশগুলো গ্রামে নিয়ে যেতে পারবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া শহীদদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে।
এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে তিনি বলেন, শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামেও নিয়ে যেতে পারবে।
শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রায়েরবাজারে ১১৪ জনের কবর দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেওয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবে।

