ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে মাঠে নামছে বিএনপি

admin
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে মাঠে নামছে বিএনপি

Dhakanewsbd24 | ২৫ সেপ্টেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে সারা দেশে নির্বাচনি কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি জানিয়েছে, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে নির্বাচনি আমেজ তৈরিই এ উদ্যোগের লক্ষ্য।

স্থায়ী কমিটির এক বৈঠকে জানানো হয়, প্রায় ১৫০ আসনে প্রার্থী নির্ধারণে জটিলতা নেই। এসব আসনে আগের প্রার্থীরাই আবারও মনোনয়ন পাবেন। তবে বাকি আসনগুলোতে নতুন প্রার্থী বাছাই চলছে। বিশেষ করে তরুণ, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে বিএনপি।

জোট রাজনীতির অংশ হিসেবে প্রায় ৫০টি আসন সহযোগী দলগুলোর জন্য ছাড়তে পারে দলটি। আগামী মাসের মধ্যেই দলীয় ও জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের পাহারায় রাখার সিদ্ধান্তও নিয়েছে বিএনপি। পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

সম্প্রতি নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নেতাদের সঙ্গে আওয়ামী কর্মীদের উচ্ছৃঙ্খল আচরণকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে বিএনপি। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে জানানো হয়েছে।