ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হাসিনা বললেন—‘সোনা আমার’; শাওনের দাবি—এআই

admin
নভেম্বর ২৭, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হাসিনা বললেন—‘সোনা আমার’; শাওনের দাবি—এআই

Dhakanewsbd24
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫

অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার গয়না উদ্ধারের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জব্দ করা লকার দুটির সোনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—কণ্ঠটি হাসিনারই। সেই অডিওতে তাকে বলতে শোনা যায়—

> “আমাদের তো গহনা ছিল, আমি অস্বীকার করি না। আমরা তো ভেসে আসা পরিবার না।
অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে—কেন ভাঙল? চাবি তো আমার কাছে। আমি তো জীবিত আছি। মামলার রায় এখনো চূড়ান্ত হয়নি; তার আগেই গহনায় হাত দেবে কেন?”

অন্যদিকে, অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত গয়নার ছবিগুলোকে এআই-জেনারেটেড বলে দাবি করেছেন। বুধবার দেওয়া পোস্টে তিনি লেখেন—

> “আমাদের ছোটবেলায় এআই ছিল না। নাচের গহনা কেমন হয় তা জানতে গুগল বা পিন্টারেস্ট ছিল না। মায়েরা অভিজ্ঞতা বা সিনেমা দেখে গাউসিয়া মার্কেট থেকে ভরতনাট্যম বা লোকনৃত্যের গহনা কিনতেন।
এখন এআই-এর কত ভার্সন—গুগল, পিন্টারেস্ট, অসংখ্য অ্যাপ। আর এই সময়ে এসে আপনারা এরকম চকবাজার মার্কা জিনিস বানালেন! অন্তত ওনার জামদানির রুচিটা ভেবে হলেও মান বজায় রাখতেন।”

হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধারের ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তদন্তকারী সংস্থার কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।