ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে: আইজিপি

admin
মার্চ ৯, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে: আইজিপি
Dhakanewsbd24
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজেদের সম্পত্তি মনে করছে, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, “আমরাও রাজপথে ছিলাম। জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়।”
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান আইজিপি।
আইজিপি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে দল-মতনির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ থাকবে না।
তিনি জানান, ইতোমধ্যে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি গণধর্ষণ, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন আইজিপি।
তিনি বলেন, সিআইডিকে আরও আধুনিকীকরণের মাধ্যমে মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধি করা হবে। দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়ে পুলিশ অঙ্গীকারবদ্ধ।
আইজিপি আরও বলেন, “আমরা এমনভাবে জনগণকে সেবা দিতে চাই, যাতে থানায় আসা মানুষ হাসিমুখে ফিরে যেতে পারে এবং পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকে। পুলিশের রিঅ্যাকশন টাইমও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে।”
তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের অন্যতম অঙ্গীকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং সে লক্ষ্যেই পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।