ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় ‘ত্যাগী’ নেতারা

admin
মে ২১, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় ‘ত্যাগী’ নেতারা
Dhakanewsbd24
প্রকাশ: ২১ মে ২০২৬
রিপোর্ট: কাজী আবির আসলাম
ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতিতে বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতারা। দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে যারা দলীয় দুঃসময়ে মামলা, হামলা, গ্রেফতার ও নির্যাতন সহ্য করে রাজপথে সক্রিয় থেকেছেন, তাদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর কমিটি গঠনের নির্দেশ দেওয়ার পর মহানগর উত্তর যুবদলের নেতৃত্ব নিয়েও তৃণমূলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নেতাকর্মীদের মতে, অনেক ত্যাগী নেতা এখনো সাংগঠনিক পরিচয় থেকে বঞ্চিত রয়েছেন। তাই এবার তাদের মূল্যায়নের সময় এসেছে।
আলোচনায় থাকা নেতাদের মধ্যে অন্যতম মনিরুল ইসলাম স্বপন। তিনি গুলশান অঞ্চলের সাবেক টিম লিডার ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি মহানগর উত্তর যুবদলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দলের দুর্দিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এছাড়া আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম। ছাত্রদল থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। ত্যাগী নেতা হিসেবে তাকে মূল্যায়নের দাবি জানিয়েছেন অনেক নেতাকর্মী।
যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুও নেতৃত্বের আলোচনায় রয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং ঝুঁকি উপেক্ষা করে মাঠে থাকার কারণে তিনি কর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন বলে জানা গেছে।
এদিকে, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে আলোচনায় আছেন সেলিম রেজা। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য। দলীয় সূত্রে জানা যায়, আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে তিনি সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন এবং দলীয় নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। তাদের মতে, রাজপথে যারা নিজেদের বিলিয়ে দিয়েছেন, তারাই সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্ষম