ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পরিচ্ছন্নতা কর্মী বুবি হত্যা: ৫ আসামির ৩ দিনের রিমান্ড

admin
জুলাই ১৩, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পরিচ্ছন্নতা কর্মী বুবি হত্যা: ৫ আসামির ৩ দিনের রিমান্ড
Dhakanewsbd24
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বুবি বেগম হত্যা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার হওয়া ৫ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (১২ জুলাই) নরসিংদীর আদালতে তাদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ চন্দ্র সরকার। শুনানি শেষে বিচারক মেশকাতুল ইসলামের আদালত ৫ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রেলওয়ে থানা পুলিশ, ডিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে ১০ জুলাই (শুক্রবার) ৫ জনকে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে, ৪ জুলাই (শনিবার) দিবাগত রাতে রায়পুরা রেল স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হয় পরিছন্নতাকর্মী ববি বেগম ওরফে বুবি। গত দুই যুগেরও বেশি সময় ধরে রায়পুরা রেলওয়ে স্টেশনে থাকছিলেন বাক প্রতিবন্ধী ববি বেগম (৭০)। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ নানা পরিচ্ছন্নতার কাজ করেছেন তিনি। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে স্টেশনের ওই পরিত্যক্ত কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত ববি বেগমকে মারধর করে তার জমানো অন্তত ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

রায়পুরা স্টেশন কর্তৃপক্ষের ভাষ্যমতে, বাক প্রতিবন্ধী ববি বেগমের চোখ-মুখে কিল, ঘুসি দিয়ে গুরুতর আহত করা হয় । পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পাশেই দাফন করা ৭০ বছর বয়সি এই বৃদ্ধাকে।

মৃত্যুর পর প্রতিবাদের ঝড় ওঠে সারাদেশে। সমালোচনা সৃষ্টি হয় নেট দুনিয়ায়।

এরই মধ্যে বুবির প্রকৃত পরিচয় মিলেছে। দীর্ঘ প্রায় ২ দশক ধরে এই নামে পরিচিত থাকলেও তার আসল নাম ওয়াহিদা বেগম, যিনি বগুড়ার গাবতলী থানার ঘোষ শাখাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্বজনরা তার খবর ও ছবি দেখে তাকে শনাক্ত করেন।