ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিমানবন্দরে পাকস্থলীর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি কোকেনের ক্যাপসুলসহ এক তানজানিয়ার নাগরিককে আটক

admin
মে ২০, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিমানবন্দরে পাকস্থলীর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি কোকেনের ক্যাপসুলসহ এক তানজানিয়ার নাগরিককে আটক।
Dhakanewsbd24
প্রকাশ :২০ মে ২০০২৬
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি কোকেনের ক্যাপসুলসহ এক তানজানিয়ার নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার (২০ মে) দুপুরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। আটক ব্যক্তির নাম আবুলনাসের বাকারী।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, আফ্রিকা থেকে মাদক বহন করে একজন যাত্রী বাংলাদেশে আসছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে এক্স-রে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ৮০টি কোকেন ক্যাপসুলের অস্তিত্ব ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা শেষে তাকে বিমানবন্দরে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।