মির্জা আব্বাসকে নিয়ে অপপ্রচার বিএনপি নিরব
Dhakanewsbd24
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মহলে চলা অপপ্রচারের বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়ার দাবি তুলেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। তারা মনে করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা এই প্রবীণ নেতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপবাদ দেওয়া হলেও দলীয়ভাবে তার যথাযথ প্রতিরোধ দেখা যাচ্ছে না।
নেতাকর্মীদের দাবি, মির্জা আব্বাস একদিনে তৈরি হননি। বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। অতীতে ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেও দল পরিচালনায় ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন তারা।
তাদের অভিযোগ, কিছু মহল দীর্ঘদিন ধরে মির্জা আব্বাসকে লক্ষ্য করে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালালেও দলীয়ভাবে শক্ত প্রতিক্রিয়া দেখা যায়নি। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তারা।
তৃণমূলের অনেক নেতাকর্মীর মতে, দল যদি নিজের অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের পাশে দৃঢ়ভাবে না দাঁড়ায়, তাহলে সংগঠনের ঐক্য দুর্বল হয়ে পড়তে পারে। তাদের মতে, রাজনৈতিকভাবে এসব অপপ্রচারের মোকাবিলা করা প্রয়োজন।
তারা আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে সুবিধাভোগী অনেক নেতা রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর দল থেকে দূরে সরে গেছেন। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়েই দলীয় ঐক্য ও নেতৃত্বের মর্যাদা রক্ষায় উদ্যোগ নেওয়া জরুরি।
দলের নেতাকর্মীরা মনে করেন, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে শক্ত অবস্থান নেওয়া না হলে ভবিষ্যতে তা আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এজন্য তারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।

