ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চান সোহেলী পারভীন শিখা

admin
মার্চ ১৯, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চান সোহেলী পারভীন শিখা
Dhakanewsbd24
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬
বিগত স্বৈরাচার শেখ হাসিনা, সরকারের পতনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা সোহেলী পারভীন শিখা এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নির্বাচন কমিশন শিগগিরই সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের আভাস দেওয়ায় দলীয় নেত্রীদের মধ্যে মনোনয়ন পাওয়ার তৎপরতা বেড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন।
লক্ষ্মীপুর জেলা থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেত্রী সোহেলী পারভীন শিখা। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ইসলামপুর (পালপাড়া) গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যোগাযোগ রক্ষা করে তিনি মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় সোহেলী পারভীন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন, তৃণমূল সংগঠনে সক্রিয় অংশগ্রহণ এবং নির্বাচনকালীন কার্যক্রমে তার অভিজ্ঞতা রয়েছে।
মনোনয়ন প্রসঙ্গে সোহেলী পারভীন শিখা বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করেছি। দল আমার প্রতি আস্থা রাখবে বলে আমি আশাবাদী। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জনগণের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চাই।”
তিনি আরও বলেন, “চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের আন্দোলন-সংগ্রামে আমি সবসময় মাঠে সক্রিয় ছিলাম। দলের আদর্শ বাস্তবায়ন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেলে নিজেকে আরও নিবেদিতভাবে সম্পৃক্ত রাখব।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দলীয় অভিজ্ঞতা, তৃণমূলের সমর্থন এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অবস্থায় লক্ষ্মীপুর থেকে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।