ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সংস্কৃতিতে স্বাধীনতা পদক পেলেন হানিফ সংকেত, দর্শকদের উদ্দেশে উৎসর্গ

admin
মার্চ ৫, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সংস্কৃতিতে স্বাধীনতা পদক পেলেন হানিফ সংকেত, দর্শকদের উদ্দেশে উৎসর্গ
Dhakanewsbd24
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬
সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় হানিফ সংকেত বলেন, এই অর্জন শুধু তার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে তার দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এ সম্মান তাদের সবার।
তিনি বলেন, “আজকের এই আনন্দের দিনে আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি দেশের লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”
হানিফ সংকেত আরও বলেন, সুস্থ সংস্কৃতির চর্চাই একটি সমাজকে আলোকিত করতে পারে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। আমৃত্যু তিনি সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যেতে চান।
ভবিষ্যতেও দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই সম্মান তাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে।
সবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন