বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক এর সহধর্মিণীর ইন্তেকাল
DhakaNewsBD24
প্রকাশ :২৫ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, নোয়াখালী-সেনবাগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর ইন্তেকালের খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন স্বজনরা। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি প্রদান করেন—এমন প্রার্থনা জানিয়েছেন নেতাকর্মীরা

