ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তামিমের কমিটিতে মন্ত্রিপুত্র ও ১ প্রতিমন্ত্রীর স্ত্রী তদন্ত

admin
এপ্রিল ৭, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তামিমের কমিটিতে মন্ত্রিপুত্র ও ১ প্রতিমন্ত্রীর স্ত্রী
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মাথায় বর্তমান বোর্ড বিলুপ্ত করা হয়।
Dhakanewsbd24

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬,

তামিমের কমিটিতে মন্ত্রিপুত্র ও ১ প্রতিমন্ত্রীর স্ত্রী
বিসিবিতে বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

দেশের ক্রিকেটে এক বিশাল পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে। অবশেষে ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক আমিনুল এহসান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পর এখন সেই হট সিটে বসেছেন দেশের ইতিহাসের সফলতম ওপেনার তামিম ইকবাল। বিসিবির এই সংকটময় মুহূর্তে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খোদ তামিম।

বোর্ড ভাঙার এই নাটকীয় সিদ্ধান্তের মূলে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ। গত বছরের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন তামিম ও তার ঘনিষ্ঠ সংগঠকেরা। অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।

সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মাথায় বর্তমান বোর্ড বিলুপ্ত করে তামিমের হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ হাজারের বেশি রান করা এই সাবেক অধিনায়কের কাঁধে এখন দেশের ক্রিকেট সংস্কারের গুরুভার।

নতুন এই ১১ সদস্যের অ্যাডহক কমিটির গঠন ও সদস্যদের পরিচয় নিয়ে এরই মধ্যেই ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কমিটিতে চট্টগ্রামের আঞ্চলিক প্রভাব যেমন স্পষ্ট, তেমনি এতে জায়গা করে নিয়েছেন হাই-প্রোফাইল রাজনীতিকদের সন্তানেরাও।

কমিটির পাঁচ সদস্য—তামিম ইকবাল, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু ও সালমান ইস্পাহানি সরাসরি চট্টগ্রামের স্থানীয় প্রতিনিধি। এছাড়া কমিটির একটি বড় অংশ জুড়ে আছেন প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যরা। যেমন, রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের (মন্ত্রী পদমর্যাদা) ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুও এই নতুন কমিটিতে যুক্ত হয়েছেন।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো এই কমিটিতে সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ সংগঠকদেরও রাখা হয়েছে। সাবেক অধিনায়ক ও সদ্য বিদায়ী বোর্ডের হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান ক্রিকেটের প্রযুক্তিগত দিকগুলো সামাল দেবেন। ব্যবসায়ী ও সংগঠকদের মধ্যে রয়েছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী এবং ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান সালমান ইস্পাহানি।

এ ছাড়া প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহাকেও রাখা হয়েছে এই ঐতিহাসিক পরিবর্তনের যাত্রায়। দেশের ক্রিকেট অনুরাগীরা এখন তাকিয়ে আছেন তামিম ইকবালের নেতৃত্বে এই শক্তিশালী কমিটির দিকে।

দায়িত্ব পেয়েই বিসিবিতে হাজির তামিম
ভাঙল বুলবুলের বোর্ড, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি
বিসিবি সভাপতি হওয়ার সামর্থ্য আছে আমার: তামিম
বিসিবি নির্বাচন বিতর্ক: প্রতিমন্ত্রীর দ্বারস্থ তামিমরা
বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধে অপপ্রচার: প্রসিকিউটর তামিম
শপথ অনুষ্ঠানে হাজির তামিম ইকবাল
মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
তামিমকে ‘দালাল’ বলা পরিচালককে শোকজ করল বিসিবি
বিসিবির আয় নিয়ে তামিমের দাবির জবাব দিলেন সভাপতি
‘তামিম-সাকিবের মতো বিশ্বমানের ক্রিকেটার বাংলাদেশের এখন নেই’