ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শুরু ২৮ এপ্রিল

admin
এপ্রিল ২১, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শুরু ২৮ এপ্রিল
Dhakanewsbd24
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬,

বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান);
এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ /সমমান);
কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর।
মুক্তিযোদ্ধা, শহীদ **মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার; বুকের মাপ—স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার।
নারী প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।
এছাড়া উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।