ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দুর্দিনের ত্যাগী নেতা রবিউল আলম শিবলুকে মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল

admin
অক্টোবর ৩০, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্দিনের ত্যাগী নেতা রবিউল আলম শিবলুকে মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল
Dhakanewsbd24
প্রকাশ :৩০ অক্টোবর ২০২৬

আসন্ন ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিতে সাবেক ছাত্রনেতা রবিউল আলম শিবলুকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, শ্রম ও সাংগঠনিক অবদানের যথাযথ মূল্যায়ন করার দাবি উঠেছে।

দলের দুঃসময়ে যখন রাজনৈতিক প্রতিকূলতা ও নানা বাধা-বিপত্তি মোকাবিলা করতে হয়েছে, তখনও রাজপথ ছাড়েননি সাবেক এই ছাত্রনেতা। শেখ হাসিনা সরকারের শাসনামলে নানা প্রতিকূলতা উপেক্ষা করে দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। হরতাল, অবরোধ, মিছিল-মিটিংসহ দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে রেখেছেন সাহসী ভূমিকা।

দলীয় নেতাকর্মীদের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় যখনই দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তখনই সাংগঠনিক কর্মীবাহিনী নিয়ে রাজপথে উপস্থিত থেকেছেন রবিউল আলম শিবলু। শুধু কর্মসূচিতে অংশগ্রহণই নয়, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতেও কাজ করেছেন তিনি।

রাজনীতিতে সুসময় এলে অনেকেই সামনে আসেন, কিন্তু দলের দুঃসময়ে যারা ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় থাকেন, তাঁদের মূল্যায়ন করাই হওয়া উচিত সাংগঠনিক নেতৃত্বের অন্যতম দায়িত্ব।

তাই আসন্ন ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিতে পরীক্ষিত, ত্যাগী ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতা রবিউল আলম শিবলুকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

দলের দুঃসময়ের ত্যাগের যথাযথ মূল্যায়ন হোক। যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে নেতৃত্বে আসুক রবিউল আলম শিবলুর মতো পরীক্ষিত নেতারা।