ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিতর্কিত ফেসবুক পোস্ট, ২৪ ঘন্টায় নেওয়া হয়নি ব্যবস্থা, দলীয় নীরবতায় প্রশ্ন

admin
মে ৫, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিতর্কিত ফেসবুক পোস্ট, ২৪ ঘন্টায় নেওয়া হয়নি ব্যবস্থা, দলীয় নীরবতায় প্রশ্ন
Dhakanewsbd24
প্রকাশ: ৫ মে ২০২৬
প্রতারক স্বরাষ্ট্রমন্ত্রী কে জনগণ দেখলে ছি ছি করে। তার উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করা:মিজানুল করিম লিটন

লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বিতর্কিত ফেসবুক মন্তব্য ঘিরে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মিজানুল করিম লিটন, যিনি সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা হিসেবে পরিচিত।
সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ফটোকার্ড আকারে বিষয়টি প্রকাশ করে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, এখনো পর্যন্ত জেলা বিএনপি কিংবা সংশ্লিষ্ট সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে দলীয় অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গজনিত অভিযোগে সাধারণত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত নেতার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মন্তব্য জানতে চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের ঘটনায় দ্রুত দলীয় অবস্থান স্পষ্ট না করলে সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।