ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর

admin
অক্টোবর ১২, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর

Dhakanewsbd24
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা জানতে পুলিশ কাজ করছে।

এখন পর্যন্ত হামলার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।