ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গাবতলী থেকে নারায়ণগঞ্জ ছুটবে নতুন মেট্রোরেল, থাকবে ২৪ স্টেশন

admin
আগস্ট ২৮, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গাবতলী থেকে নারায়ণগঞ্জ ছুটবে নতুন মেট্রোরেল, থাকবে ২৪ স্টেশন
Dhakanewsbd24
প্রকাশ :২৮ আগস্ট ২০২৬
রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এমআরটি লাইন-২’ নামের এ প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার এবং এতে ২৪টি স্টেশন থাকবে। পাতাল ও উড়াল—দুই ধরনের পথেই মেট্রোরেল চলাচলের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। এর বড় অংশ বিশ্বব্যাংকের ঋণ থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও ঋণ সহায়তায় নীতিগতভাবে সম্মতি দিয়েছে। বিশ্বব্যাংকের কাছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে।

চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্মাণকাজ শুরু করে ২০৩০ সালের মধ্যে মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

প্রস্তাবিত পথে গাবতলী, ঢাকা উদ্যান, বছিলা মোড়, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরাসহ বিভিন্ন এলাকা যুক্ত হবে। গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা পথের প্রস্তাবও রয়েছে। পরে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত পথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশন প্রাক-প্রকল্প উন্নয়ন প্রস্তাব যাচাই করছে। এরপর বৈদেশিক ঋণের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে। বিশ্বব্যাংকের নীতিগত সম্মতি রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।