ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

admin
অক্টোবর ২৬, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

DhakaNewsBD24
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬

চাঁদের পৃষ্ঠে হুবহু পৃথিবীর মানচিত্র অঙ্কিত রয়েছে—এমন চাঞ্চল্যকর দাবি করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তাঁর এই দাবি বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিজ্ঞানী ও গবেষকদের সামনে চাঁদের গায়ে বিভিন্ন দেশ ও মহাদেশের অবস্থান দেখিয়ে দিতে পারবেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকার অভ্যাস থেকে তিনি চাঁদের গায়ে পৃথিবীর প্রতিচ্ছবি দেখতে পান বলে দাবি করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চাঁদের পৃষ্ঠে পৃথিবীর বিভিন্ন মহাদেশ, মহাসাগর ও দেশের অবস্থান হুবহু প্রতিফলিত রয়েছে। তাঁর দাবি, কোনো যান্ত্রিক বা বৈজ্ঞানিক প্রযুক্তি ছাড়াই আধ্যাত্মিক দৃষ্টি ও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে তিনি এই রহস্য উপলব্ধি করেছেন।

রফিকুল ইসলাম জানান, গত বছরের অক্টোবর মাসে নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও তিনি একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। তবে স্থানীয়ভাবে বিষয়টি প্রত্যাশিত প্রচার না পাওয়ায় তাঁর দাবি দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে এবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশি বা বিদেশি যেকোনো বিজ্ঞানী বা গবেষক যদি আমাকে ডেকে পাঠান, তবে আমি নিজ আঙুল দিয়ে তাঁদের দেখিয়ে দেব, চাঁদের গায়ে কোন দেশ বা মহাদেশের অবস্থান কোথায়।”

তিনি আরও বলেন, তাঁর দাবির সত্যতা প্রতিষ্ঠিত হলে ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এ বিষয়ে সরকারি সহযোগিতা পেলে তাঁর বক্তব্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, বিষয়টি বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সম্মান অর্জন করতে পারবে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রফিকুল ইসলাম জানান, তাঁর দাবির বিষয়ে সরাসরি পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য ওই দিন রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে চাঁদের পৃষ্ঠে পৃথিবীর পূর্ণাঙ্গ মানচিত্র থাকার দাবির পক্ষে সংবাদ সম্মেলনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য উপস্থাপিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দাবিটির সত্যতা নির্ধারণে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, প্রমাণ ও স্বাধীন গবেষণার প্রয়োজন রয়েছে।