ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির বিজয়ের পর জামায়াতকে কটাক্ষ রাশেদ খানের
Dhakanewsbd24
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের বিজয়ের পর জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও ধর্মীয় বক্তব্য নিয়ে সমালোচনা করেন তিনি। পোস্টে রাশেদ খান মন্তব্য করেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর কাজে দেবে না।
নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয়ের পর রাশেদ খানের এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Dhakanewsbd24

