ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় ‘ত্যাগী’ নেতারা

কাজী আবির আসলাম
মে ১৪, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় ‘ত্যাগী’ নেতারা
Dhakanewsbd24
প্রকাশ: ১৪ মে ২০২৬
রিপোর্ট :কাজী আবির আসলাম
ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতিতে বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা একাধিক নেতা। দলীয় সূত্রে জানা যায়, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা গ্রেফতার, নির্যাতন ও ভীতি উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছিলেন, তাদের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচনের দাবি জোরালো হচ্ছে।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এসব নেতাদের মধ্যে ‘সুপার ফাইভ’ হিসেবে কয়েকজনের নাম আলোচনায় এসেছে।
তাদের মধ্যে রয়েছেন—সাবেক যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, যিনি ছাত্রদল থেকে রাজনীতির মাঠে সক্রিয় থেকে দীর্ঘদিন আন্দোলনে ভূমিকা রেখেছেন। ত্যাগী নেতা হিসেবে তাকে মূল্যায়নের দাবি উঠেছে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুও আলোচনায় রয়েছেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত এই নেতা বিভিন্ন সময় ঝুঁকি উপেক্ষা করে কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা যায়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের বর্তমান সদস্য বিল্লাল হোসেনকেও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রাখা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের মতে, রাজপথে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদও আলোচনার শীর্ষে রয়েছেন। মহানগরের বিভিন্ন থানা পর্যায়ে সংগঠন বিস্তারে তার ভূমিকা এবং কর্মী তৈরির সক্ষমতা তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে বলে মত রয়েছে। আন্দোলনের সময় তার সক্রিয় উপস্থিতিও নেতাকর্মীদের মধ্যে আলোচিত।
এদিকে, বর্তমান কমিটির সদস্য মো. কামরুলকেও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রাখা হয়েছে। সাবেক সদস্য ও বর্তমান কমিটির সদস্য হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলে তার ভূমিকা উল্লেখযোগ্য। নেতৃত্ব কিভাবে দিতে হয় এবং দলকে কিভাবে সুসংগঠিত করতে হয়—এই নেতার কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। লিডারশিপ ও দলকে সুসংগঠিত করার কারণে বর্তমান দলের সাংগঠনিক অবস্থা ভালো রয়েছে।
ছাত্রলীগ-যুবলীগের দমন-পীড়নের মধ্য দিয়েও আন্দোলন চালিয়ে গিয়েছেন এই নেতা। তাই মহানগর উত্তর যুবদলের আলোচনায় তিনি রয়েছেন। আমরা মনে করি, আন্দোলন-সংগ্রামে যারা ব্যাপক ভূমিকা পালন করেছেন, তাদের হাতেই নেতৃত্ব দেওয়া হোক—এটাই প্রত্যাশা।
দুর্দিনে এই নেতারা দলকে সুসংগঠিত ও আন্দোলনের মাধ্যমে চাঙ্গা রেখেছেন। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতনের মাধ্যমে জনগণের মাথার ওপর যে কালো ছায়া ছিল, তা দূর হয়েছে এবং তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
কমিটির আলোচনায় এই নেতারাই সবচেয়ে এগিয়ে, যাদের ত্যাগেই আমাদের এই অর্জন। তাই সঠিক মূল্যায়ন করে দলকে আরও সুসংগঠিত করার সুযোগ দেওয়া হোক। সংগঠন পরিচালনা ও নেতৃত্বদানে তাদের দক্ষতা দলীয় অভ্যন্তরে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, যারা কঠিন সময়ে রাজপথে থেকে দলকে সক্রিয় রেখেছেন, তাদের হাতেই নেতৃত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে।