ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তারেক রহমানের ওপর নির্যাতনের অন্যতম নেপথ্য নায়ক:মাসুদ উদ্দিন গ্রেফতার

admin
মার্চ ২৪, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার
Dhakanewsbd24

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬,

ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের অন্যতম নেপথ্য নায়ক ফেনী-৩ আসনের সাবেক বিনা ভোটের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। গত রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বারিধারা ডিওএইএস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই বিতর্কিত সেনা কর্মকর্তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

বিপুল অর্থ নিয়ে গণভবনে মনোনয়ন নিশ্চিত করতে গিয়েছিলেন বলেও শোনা যায়। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় জাতীয় পার্টির টিকিট নিতে। পাশের নিশ্চয়তাও দেওয়া হয় গণভবন থেকে। পরামর্শমতো সরাসরি তৎকালীন জাপা চেয়ারম্যান এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে দলের পদ ও মনোনয়নের টিকিট নিয়ে বাসায় ফেরেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা