নাজমুল আহসান কলিমউল্লা গ্রেপ্তার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল আহসান কলিমউল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৮ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় নাজমুল আহসান কলিমউল্লাসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।
মামলার বাকি আসামিরা হলেন—
সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী,
বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম,
ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং
এম. এম. হাবিবুর রহমান।
দুদকের মামলায় অভিযোগ করা হয়,

