ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আবু বক্কর সিদ্দিক
DhakaNewsBD24
প্রকাশিত: ২৫ মে ২০২৬
দলের দুর্দিনে হামলা-মামলা, ভয়ভীতি ও রাজনৈতিক প্রতিকূলতা উপেক্ষা করে সংগঠনকে শক্তিশালী রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য আবু বক্কর সিদ্দিক— এমন মন্তব্য করেছেন দলের একাধিক নেতাকর্মী।
রাজনৈতিক সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আবু বক্কর সিদ্দিক। তিনি ১৯৯৩-৯৫ সালে সরকারি এম এ রেজা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মিরপুর ল’ কলেজ ছাত্রদলের সভাপতি এবং ২০০৪-০৫ সালে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে আবু বক্কর সিদ্দিক সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে কাজ করেছেন। বিভিন্ন থানায় গিয়ে কর্মীদের দক্ষতা যাচাই, নতুন নেতৃত্ব তৈরি এবং তৃণমূল থেকে নেতাকর্মীদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
নেতাকর্মীরা আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন তিনি। সামনে পুলিশ ও পেছনে ছাত্রলীগের অবস্থান থাকলেও কখনো পিছু হটেননি এই নেতা।
তারা জানান, আন্দোলন-সংগ্রামের কারণে অসংখ্য হামলা ও মামলার শিকার হলেও দল ছাড়েননি আবু বক্কর সিদ্দিক। বরং প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছেন।
আগামীতে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিকের নাম আলোচনায় রয়েছে বলেও জানা গেছে। তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ আরও সুসংহত হবে।

