ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আবু বক্কর সিদ্দিক

admin
জুন ১৮, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আবু বক্কর সিদ্দিক
Dhakanewsbd24
প্রকাশ :১৮ জুন ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন আবু বক্কর সিদ্দিক। দলীয় নেতাকর্মীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকে সংগঠনকে সুসংগঠিত রেখেছেন এবং কর্মীবান্ধব ও মানবিক নেতা হিসেবে পরিচিত।
নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি সফল করেছেন। খালেদা জিয়া কারাবন্দি ও অসুস্থ থাকাকালে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এছাড়া তিনি নিজ এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনস্থ দলীয় কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর তার ব্যবসা প্রতিষ্ঠান ‘আলামিন মেডিকেল সেন্টার’ দখল হয়ে যায়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি তার প্রতিষ্ঠানটি পুনরুদ্ধার করেন।
দলীয় নেতাকর্মীদের মতে, হামলা-মামলা উপেক্ষা করে আবু বক্কর সিদ্দিক সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিককে দায়িত্ব দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক হবে।