ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলেই ওসি প্রত্যাহার

admin
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলেই ওসি প্রত্যাহার

Dhakanewsbd24 | প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বা নাশকতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে (ওসি) সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অপতৎপরতার আশঙ্কায় এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে বলে একাধিক পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, সম্প্রতি মহাসড়কের কুমিল্লা অংশে হঠাৎ ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। এরই মধ্যে বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন,
“মহাসড়কে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আমি নিজেই মাঠে কাজ করছি। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল চালানো হচ্ছে।”

দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান,
“গত এক সপ্তাহে মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন,
“নিষিদ্ধ সংগঠন যেন মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সব থানার ওসিদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না।”