ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মজুরি বোর্ডের প্রথম সভা: ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো,

admin
নভেম্বর ৪, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

মজুরি বোর্ডের প্রথম সভা: ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো, জানুয়ারি থেকে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা

Dhakanewsbd24
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে বড় সুখবর দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণ এবং জানুয়ারি থেকে বর্ধিত বেতন কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষ একমত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে। জানুয়ারি থেকে শ্রমিকরা বর্ধিত বেতন পাবেন।

সভা শেষে তিনি আরও বলেন, ইতিবাচক প্রত্যাশা নিয়ে বৈঠক করেছি। আজ পরিচিতি পর্ব হয়েছে এবং মজুরি নির্ধারণের পদ্ধতি সম্পর্কে অবহিত হয়েছি। জোর দিয়ে বলতে পারি, অচিরেই পরবর্তী সভায় শ্রমিকদের মজুরির বিষয়ে অগ্রগতি জানাতে পারব। খুব শিগগিরই পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সাধারণত মজুরি নির্ধারণের জন্য ছয় মাস সময় থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।