ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

admin
জুন ৮, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
Dhakanewsbd24
০৮ জুন ২০২৬,
রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিলাল হোসেন তালুকদার (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৌচাক এলাকার গলিতে হঠাৎ করেই একদল দুর্বৃত্ত বিলাল হোসেনকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তাকে আক্রমণ করে। এ সময় তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মো. মোবারক হোসেন আকাশ জানান, ঘটনাস্থলে রমনা থানার যুবদলের লুৎফরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ঘিরে ধরে হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের পরিচয় সম্পর্কে জানা গেছে, তিনি মালিবাগ বাগানবাড়ির ৫১২ নম্বর বাসার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত ইউসুফ তালুকদার। পেশায় তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি রমনা থানার সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রমনা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ, হামলাকারীদের পরিচয় এবং সম্ভাব্য পূর্বশত্রুতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।