ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রাজধানী কাওলাতে দুই বছরের শিশুকে ধর্ষণ

admin
জুলাই ৭, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী কাওলাতে দুই বছরের শিশুকে ধর্ষণ
Dhakanewsbd24
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬

রাজধানীর দক্ষিণখানে দুই বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দশ বছরের আরেক শিশুর বিরুদ্ধে।

সোমবার (৬ জুলাই) দুপুরে দক্ষিণখানের কাওলা শেখ বাড়ির হাজী উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত একই বিল্ডিংয়ে পাশাপাশি বাসায় থাকে।

ভুক্তভোগী শিশুর স্বজন ও এলাকাবাসী গণমাধ্যমকে জানান, ধর্ষণের শিকার ভুক্তভোগীর মা গৃহকর্মী। তিনি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যান। কাজ শেষে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মেয়ে বিছানায় পড়ে আছে।

ভুক্তভোগীর মামা জানান, তার বোন মেয়েকে রেখে বাসাবাড়িতে কাজে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মেয়ে বিবস্ত্র। আর রক্ত ঝরছে।

জিজ্ঞাসাবাদ করা হলে ভুক্তভোগী শিশু জানিয়েছে, পাশের বাসার একজন এ অবস্থা করেছে।

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, অভিযুক্ত শিশুকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়েছে। পরে পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী শিশু ঢামেকে চিকিৎসাধীন। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানানো হয়েছে।