ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রাজবাড়ীতে নুরা পাগলের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা

admin
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে নুরা পাগলের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা

Dhakanewsbd24
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে নুরা পাগল নামে পরিচিত এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে আগুনে পোড়ানোর ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি নুরা পাগল মৃত্যুবরণ করলে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে শুক্রবার রাতে অজ্ঞাত কিছু ব্যক্তি কবর ভেঙে তার মরদেহ তুলে এনে আগুনে পুড়িয়ে দেয়। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সাধারণ মানুষ ও ধর্মীয় মহল বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছেন, কারও জীবনাচরণ নিয়ে ভিন্নমত থাকলেও কবর থেকে লাশ তুলে এভাবে নৃশংস আচরণ ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। কবর দেওয়ার পর মৃত ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যান, তার বিচার করার দায়িত্ব শুধুমাত্র মহান আল্লাহর হাতে।

ঘটনার পর এলাকাবাসী দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।