ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাহিত্য হোক মানুষের কল্যাণে, কাজী আবির আসলামের জনপ্রিয় কবিতা অনুভব।

admin
আগস্ট ২৩, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনুভব

কাজী আবির আসলাম

কৃষ্ণচূড়ায় ফুটেছে ফুল,
সৌন্দর্যের এক অবলীল।
হাজার গোলাপের ভিড়ে শুধু
একটি গোলাপ অনন্য রূপে।

কয়েকটা পদ্মের মাঝেই
একটি পদ্ম শ্রেষ্ঠতায় ভরা।
এ কি তবে ঈশ্বরের দান,
নাকি কেবলই এক অলৌকিকতা?

থেমে গেল ঝড়,
বজ্রবিদ্যুৎ চমক থেমে গেল—
তুমি আসবে বলে।
শিলাবৃষ্টি স্তব্ধ হলো,
তুমি আসবে বলে।

গোধূলির সাঁঝবেলায়
নিভে গেল সন্ধ্যাতারা,
তোমার কথার প্রতীক্ষায়।

পৃথিবীর সেরা আকর্ষণ তুমি,
মানবতার সৌন্দর্যের প্রতিমা।
তুমি সৌন্দর্যের সম্পদ,
পৃথিবীর সৌন্দর্যের পূজারি।