ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিলে তারেক-বাবর খালাস

admin
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিলে তারেক-বাবরের খালাস বহাল

Dhakanewsbd24
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দিয়েছিল।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভায় ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তবে হাইকোর্ট ও আপিল বিভাগে আসামিরা খালাস পেলেন।