ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

admin
জুন ১৪, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা
Dhakanewsbd24
প্রকাশ :১৪ জুন ২০২৬

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে (আইবিবিএল) জামায়াতমুক্ত করতে হবে। জামায়াতের আয়ত্ত থেকে ব্যাংককে বের করে আনতে যা যা করা লাগে তা করতে ব্যাংকটির শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান।

রবিবার (১৪ জুন) বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে মিটিংয়ে এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সূত্র মতে, ইসলামী ব্যাংকের চলমান সংকটে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন গভর্নর। তবে, ব্যাংকটিকে জামায়াতমুক্ত করতে বলেছেন মোস্তাকুর রহমান। এছাড়া বর্তমান সংকট সমাধানে কী করণীয় তা জানতে চেয়েছেন ব্যাংকটির শীর্ষ কর্তাদের কাছে।

ব্যাংকটির কর্মকর্তারা সংকট হিসেবে গ্রাহকদের আস্থাহীনতার কথা তুলে ধরেন। এই সংকট দূর করতে চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক ভাবছে বলে জানা গেছে মিটিং সূত্রে। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে চেয়ারম্যান হিসেবে প্রস্তাব দেওয়া হলেও কেউ রাজি হননি বলে জানিয়েছেন গভর্নর।