ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি পদে খোরশেদ আলম সোহেলকে চায় নেতাকর্মীরা

admin
আগস্ট ২০, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি পদে খোরশেদ আলম সোহেলকে চায় নেতাকর্মীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে প্রতিকূল সময়ে নেতৃত্ব দিয়ে সংগঠিত রাখার দাবি
Dhakanewsbd24
প্রকাশ :২০ আগস্ট ২০২৬
বিশেষ প্রতিনিধি:
রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-গ্রেপ্তার ও নানা চাপের মধ্যেও সাংগঠনিক দক্ষতা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত রাখার দৃষ্টান্ত তৈরি করেছেন সংগঠনটির সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল—এমন দাবি করছেন তার অনুসারী ও সংগঠনের নেতাকর্মীরা।
২০২২ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোরশেদ আলম সোহেল। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক নানা প্রতিকূলতা মোকাবিলা করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন তিনি। মামলা, গ্রেপ্তার, কারাবরণসহ বিভিন্ন চাপের মধ্যেও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সচল রাখায় তার ভূমিকার কথা তুলে ধরছেন নেতাকর্মীরা।
নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে খোরশেদ আলম সোহেলের সাংগঠনিক সক্ষমতা, ধৈর্য ও নেতৃত্বের দৃঢ়তা স্পষ্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিভিন্ন সময়ে গড়ে ওঠা আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠিত রাখতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি তাদের।
তাদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলন-সংগ্রামের প্রভাব পরবর্তীতে দেশের বৃহত্তর রাজনৈতিক আন্দোলনেও প্রতিফলিত হয়। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় রাখতে খোরশেদ আলম সোহেলের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তার অনুসারীরা।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি করার দাবি জোরালো হচ্ছে বলে জানিয়েছেন তার অনুসারীরা।
নেতাকর্মীদের প্রত্যাশা, মাঠের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের দৃঢ়তা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি করা হলে সংগঠন আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।
তাদের ভাষায়, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্বকে সামনে আনার এখনই সময়। সেই বিবেচনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হিসেবে খোরশেদ আলম সোহেল হতে পারেন সময়ের উপযুক্ত নেতৃত্ব—এমন প্রত্যাশাই ব্যক্ত করছেন তার অনুসারী ও সমর্থক নেতাকর্মীরা।