ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

admin
মার্চ ৩১, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী
Dhakanewsbd24
আপডেট: ৩১ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক
পানিসম্পদ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। অতীতে খাল খননের নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এখন থেকে এ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, জনগণের উপকারে আসবে না—এমন কোনো প্রকল্প সরকার গ্রহণ করবে না।
পানির অপচয় রোধ, দূষণ প্রতিরোধ এবং সঠিক ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান