ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জলাতঙ্ক নয়, যেকারণে বিড়ালের মতো মিউ মিউ করছিলো শিশুটি

admin
আগস্ট ২৪, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

জলাতঙ্ক নয়, যেকারণে বিড়ালের মতো মিউ মিউ করছিলো শিশুটি
dhakanewsbd24
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায়
পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের এক শিশু বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেছেন, শিশুটির এই অস্বাভাবিক আচরণের পেছনে জলাতঙ্কের কোনো সম্পৃক্ততা নেই; বরং এটি মানসিক আতঙ্ক বা ‘প্যানিক অ্যাটাক’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে শিশুর মা জানান, চিকিৎসকদের সুনির্দিষ্ট ডায়াগনোসিস অনুযায়ী তার মেয়ে এখন পুরোপুরি সুস্থতার পথে।

তিনি জানান, মেয়েটি বিগত দুই বছর ধরে ঠান্ডা ও অ্যাজমা সমস্যায় ভুগছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় হঠাৎ তাদের বাসার দুটি পোষা বিড়াল চলে যাওয়ায় শিশুটি তীব্র মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে। পূর্বের একটি সাধারণ আঁচড়ের ঘটনার পর বিড়াল এবং শিশু দুজনকেই যথাযথ ভ্যাকসিন দেওয়া হয়েছিল বলে তিনি নিশ্চিত করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা জলাতঙ্কের বিষয়টি নাকচ করেন। তার মা জানান, বুকের এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে আগামী এক-দুই দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

এর আগে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, শিশুটির আচরণের পেছনে জলাতঙ্কের কোনো চিকিৎসা প্রমাণ মেলেনি। অতিরিক্ত মানসিক চাপ, ভয় বা আতঙ্কের প্রতিক্রিয়া থেকেই শিশুদের মধ্যে এ জাতীয় অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে বলে মত দেন তিনি।