ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, রাষ্ট্রদূতের হাতে আমন্ত্রণপত্র

admin
আগস্ট ১৭, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, রাষ্ট্রদূতের হাতে আমন্ত্রণপত্র
Dhakanewsbd24
ঢাকা, ১৭ আগস্ট ২০২৬
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সৌদি আরবের এই আমন্ত্রণ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

DhakaNewsBD24