ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তিন মাসে যে উন্নয়ন হয়েছে আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

admin
জুন ২০, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তিন মাসে যে উন্নয়ন হয়েছে আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল
Dhakanewsbd24
প্রকাশ :২০ জুন ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত তিন মাসে দেশে যে উন্নয়ন কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।

শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়ায় একাধিক উন্নয়ন কাজের উদ্ধোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রথমে তিনি ভবেরচর বাজারস্থ ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজারের ভবন উদ্ধোধন করেন, পরবর্তীতে কালীগাছ তলায় ব্র‍্যাক অফিস-ইমামপুরের দুই কি:মি: রাস্তার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, রসূলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী ব্রিজ নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ আছে ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। তিন মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।

তিনি গজারিয়াবাসীর বহুল প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণ নিয়ে আরও বলেন, এই বছরের মধ্যেই ফুলদী ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংসদ সদস্য শাম্মী আক্তার, তাহসিনা রুশদীর লুনা, এডভোকেট ফাহমিদা নাসরিন, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।