ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

admin
মার্চ ২৯, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬
Dhakanewsbd24
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে ট্রাকচাপায় এক পেট্রোল পাম্প ম্যানেজার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের পাশে রেলব্রিজ এলাকার নিকট এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) চামরুল গ্রামের জহুর আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুলারামপুরে অবস্থিত একটি ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাকচালক সুজাত মোল্যা। কিন্তু পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে পারেননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক ক্ষুব্ধ হয়ে ম্যানেজারকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেন।
পরে রাতের দিকে কাজ শেষ করে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদ। পাম্প থেকে কিছু দূর এগোনোর পর পেছন থেকে দ্রুতগতিতে আসা ট্রাকটি তাদের লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জিহাদ।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাগবিতণ্ডার পরও ট্রাকটি পাম্প এলাকায় অবস্থান করছিল এবং মোটরসাইকেলটি বের হওয়ার পর সেটিকে ধাওয়া করা হয়।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।