দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি, প্রস্তুত ২০০ বাস
Dhakanewsbd24
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে। এ জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি।
বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের চাহিদার ভিত্তিতে বিশেষ বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। দুর্গাপূজায় যাত্রীদের যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

