তারেক রহমানের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে সক্রিয় ছাত্রনেতা মেহেদী হাসান তালুকদার
Dhakanewsbd24
প্রকাশ: ৮ মে ২০২৬
“মিছিলে থাকা শেষ ছেলেটাও পরিচয় পাবে”— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিনের দুঃখ-কষ্ট, জেল-জুলুম যেন এক নিমিষেই ভুলে যান বলে জানিয়েছেন ছাত্রদল নেতা মো. মেহেদী হাসান তালুকদার।
তিনি সাবেক বিমানবন্দর থানা ছাত্রদলের সদস্য সচিব এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। শেরপুরের কৃতি সন্তান এই ছাত্রনেতা দুঃসময়ে নিরলসভাবে দলের জন্য কাজ করে গেছেন বলে জানা যায়।
বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা মেহেদী হাসান তালুকদার বলেন, দমন-পীড়নের মধ্যেও তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঘোষিত প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। নেত্রী যেখানে কর্মসূচির ডাক দিয়েছেন, সেখানেই উপস্থিত থেকে তা সফল করার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় তরুণদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলা হয় এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
দলের প্রতি নিজের অঙ্গীকার ব্যক্ত করে মেহেদী হাসান তালুকদার বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি জীবন দিয়ে হলেও পালন করব।” একই সঙ্গে তিনি দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

